ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২ জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা নগরকান্দায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগ চরমে Youth commits suicide over family feud in Sadarpur ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়।

দেলোয়ার ওরফে দেলু (৩৭)পিতা- মৃত দানেছ আলী, সাং- রতনপুর সেনপাড়া, কালিয়াকৈর, গাজীপুর হাফিজ উদ্দিন হাইদু (২৬) পিতা- জয়নাল আবেদীন, সাং- রতনপুর, কালিয়াকৈর, সুজন সিকদার (৩৫) পিতা- জহির সিকদার, সাং- রতনপুর, কালিয়াকৈর, মারুফ ইসলাম (২৩), পিতা- আলমগীর আলম, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, শান্ত ইসলাম (২৩) পিতা- আবুল হোসেন, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, মো. জুম্মন (২৫) পিতা- মৃত ছোবাহান, সাং- পাচনখোলা, মুন্সীগঞ্জ, বর্তমান- রতনপুর, কালিয়াকৈর, মো. জহিরুল ইসলাম (৩৫) পিতা- আ. সাত্তার, সাং- দক্ষিণ রামখানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বর্তমান- রতনপুর, মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, কালিয়াকৈর ।

ডিজিটাল আর্কাইভ সাবস্ক্রি

কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গলে অবস্থান নিয়েছে। মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করি। বাকিরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানা চত্বরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের হাজির করে প্রেস ব্রিফিং করে পুলিশ।

ওসি আরও বলেন,আটককৃতদের বেশিরভাগ রতনপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, চন্দ্রা-নবীনগর মহাসড়কে গত এক মাসে ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬