সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও কথিত হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ ইউনুস ফকির ওরফে ডাঃ ইউনুস (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ জিলটুলি এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ পুড়িয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১০.৩ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান



















