ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গনহত্যার বিচারের দাবীতে সদরপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ তজুমদ্দিনে জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে এমপিও জালিয়াতির অভিযোগ, তদন্তের দাবি ধামইরহাটে ট্যাপেন্টাডল সেবনকালে আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ফরিদপুরে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার ফরিদপুর পৌরসভায় নাগরিক সেবায় গতি এনেছে প্রশাসনিক উদ্যোগ, ১-২ দিনেই মিলছে নাগরিকত্ব সনদ জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২ মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সন্ত্রাস-চাঁদাবাজির তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, হাসপাতালে ভর্তি

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ফজলুল হক, সদর প্রতিনিধি 

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হান্নান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন আইজদ্দীন মাতুব্বর ডাঙ্গী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ কিবলু শেখ (৪৪) নামে এক ব্যক্তিকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত কিবলু শেখের পিতার নাম মৃত নবাব আলী শেখ এবং মাতার নাম ফুলজান বেগম। তার বাড়ি ফরিদপুর শহরের মোহাম্মদপুর বাজার নতুন ডাঙ্গী এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬