ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: ৬ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) ফরিদপুর বিএসটিআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পরিচালনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ডোমরাকান্দি এলাকার সানি ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম সরবরাহ পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ময়রাপট্টি এলাকার জে বি ইন্ডাস্ট্রিজ ও ফরিদপুর ফুড ইন্ডাস্ট্রিজ নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত সরিষার তেল, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া লেবেলবিহীনভাবে বিক্রির দায়ে যথাক্রমে ৮ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হেলিপোর্ট বাজার এলাকায় পরিচালিত অভিযানে ইয়াছির শিকদার স্টোরে অনিবন্ধিত বিস্কুট ও চানাচুর বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত বিস্কুট ও চানাচুর ধ্বংস করা হয়।

অপরদিকে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় ইউসুফ স্টোরকে ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় উজির মোল্লা স্টোরকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পার্থ প্রতিম মণ্ডল এবং জনাব খন্দকার গৌরব মুস্তফা।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: ৬ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬