ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরে দোকানের ক্যাশ বক্স থেকে ৬৫ হাজার টাকা চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় একটি টিনের দোকানের ক্যাশ বক্স থেকে ৬৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিকের ছেলে নাবিল আহমেদ তুষার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে নাবিল আহমেদ তুষারের বাবা আব্দুস ছালাম মিয়া কানাইপুর পুরাতন বাজার হোগলাকান্দি ব্রিজ সংলগ্ন তাদের “মদিনা স্টিল” নামের দোকানের সাটার খোলা রেখে পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান।

কিছুক্ষণ পর সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে ফিরে এসে তিনি দেখতে পান ক্যাশ বক্সে থাকা নগদ ৬৫ হাজার টাকা নেই। পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দোকানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, আব্দুস ছালাম মিয়া দোকান থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাতনামা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে দ্রুত বের হয়ে যায়।

অভিযোগকারী নাবিল আহমেদ তুষার দাবি করেন, সিসি ক্যামেরায় দেখা ওই ব্যক্তিই দোকানে প্রবেশ করে ক্যাশ বক্স থেকে টাকা চুরি করেছে বলে তাদের ধারণা।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে খোঁজখবর ও আলোচনা করতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে দোকানের ক্যাশ বক্স থেকে ৬৫ হাজার টাকা চুরির অভিযোগ

আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬