ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ ও উদ্বেগ: শিশু নিরাপত্তায় কঠোর পদক্ষেপের দাবি ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এর সভাপতির কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়) ফরিদপুরে দোকানের ক্যাশ বক্স থেকে ৬৫ হাজার টাকা চুরির অভিযোগ ফরিদপুরে রামিসা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রামিসা হত্যাকাণ্ডে মানবিক সমাজ গড়ার আহ্বান জেলা পরিষদের প্রশাসক পলাশ খান এর ফরিদপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ ফরিদপুরে ছালাম বেপারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

ফরিদপুরে রামিসা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

রামিসা ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকাল ৬টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজকে কলঙ্কিত করছে। রামিসার ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈশাখী ইসলাম, সাহেদুল ইসলাম, সাইমন ইসলাম সজল, রেদোয়ান রাতুল ও জনি বিশ্বাসসহ জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলার নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিচার করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে রামিসা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬