ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ সদরপুরে জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যের আহ্বান ঈহান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত, পুলিশ সুপারের দিকনির্দেশনা রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতয়ালী থানার মাহমুদুল হাসান ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি

কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলগাড়ির রেললাইন মেরামতের বিশেষ গাড়ি মালামাল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয় বাসিন্দারা মমিন জানান, এই রেল স্টেশনটি থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরেও রেল স্টেশনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেললাইন মেরামতের গাড়ি থেকে মালামাল চুরির সময় এক যুবককে কর্মচারীরা হাতেনাতে আটক করেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬