ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক নগরকান্দার ডাঙ্গীতে যোগদান সভা অনুষ্ঠিত ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অভিযুক্ত ব্যক্তি পলাতক রায়পাড়া-শাহমল্লিকদী সেতুর উদ্বোধন: ভাঙ্গার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সূচনা মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে।  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তি চাপ কর্মস্থলমুখী যাত্রীদের ‎ নগরকান্দায় মাদক বিরোধী সচেতনতা ও মৌন মিছিল অনুষ্ঠিত  যুব সমাজের অনন্য দৃষ্টান্ত: একতার শক্তিতে বদলে গেল কৃষ্ণনগর কাজীপাড়া গ্রামের রাস্তা। মাদকমুক্ত সমাজ গঠনে চরকাটারী সবুজ সেনা এলামনাই অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ, ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ কানাইপুরে সাবেক ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অভিযুক্ত ব্যক্তি পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার -এর চক ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া পিস্তলের চেম্বারের ভেতরে একটি তাজা গুলি পাওয়া গেছে। তবে অস্ত্রটির ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, -এর উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের সঙ্গে তার স্ত্রী শারমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। ঈদ উপলক্ষে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে সেখানে যান রেজাউল।

অভিযোগ রয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে না পেরে তিনি কোমর থেকে পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে আতঙ্ক সৃষ্টি করতে একটি ফাঁকা গুলিও ছোড়েন বলে অভিযোগ ওঠে।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় শারমিনের মা সালেহা বেগম বুদ্ধিমত্তার সঙ্গে পিস্তলটি নিজের হেফাজতে নিয়ে রাখেন। পরে সোমবার সকালে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতির আগেই ম্যাগজিনসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অভিযুক্ত ব্যক্তি পলাতক

আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬