ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

বর্তমান বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ গ্রাহককে এ মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিদ্যুতের মূল্য সমন্বয়ের ফলে কিছু গ্রাহকের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হলেও নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর বৃহৎ অংশকে এ চাপের বাইরে রাখা হয়েছে।

তিনি জানান, (বিইআরসি) একটি স্বাধীন ও আধা-বিচারিক প্রতিষ্ঠান। নির্ধারিত নীতিমালা, তথ্য-উপাত্ত ও অর্থনৈতিক সূচকের ভিত্তিতে কমিশন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য নির্ধারণ ও সমন্বয়ের কাজ করে থাকে। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তও সেই প্রক্রিয়ার অংশ।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য ছিল প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের স্বার্থ সংরক্ষণ করা। সে কারণে বিদ্যুৎ ব্যবহারকারীদের একটি বড় অংশকে মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার ব্যয় অতিরিক্তভাবে বৃদ্ধি না পায়।

অনুষ্ঠানে সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য সমন্বয় সংক্রান্ত লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা । তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসই রাখতে এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সমন্বয় করা হলেও সাধারণ মানুষের ওপর প্রভাব কমিয়ে আনার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬