ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের।

আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
র‌্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক শরিফুল শেখ আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬