ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

উপ-পরিচালক শিরিন আক্তারের কঠোর অবস্থান: ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ফিরোজ খান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুরে মাদক নির্মূলে জোরালো অভিযান অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপ-পরিচালক শিরিন আক্তারের কঠোর তদারকি ও নির্দেশনায় পরিচালিত এক অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ফিরোজ খান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ জুন ২০২৬) ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের মেইন রোড সংলগ্ন আলী শেখের বাড়ির পিছনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ খান ফরিদপুর সদর উপজেলার বসু নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা এবং ফরিদ খানের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুরের উপ-পরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানিক দল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ফিরোজ খানকে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ তাজ উদ্দিন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার মামলা নম্বর ৪৩/২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) এর সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আমরা একটি মাদকমুক্ত ফরিদপুর গড়তে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও কারবারিদের জন্য কোনো ধরনের ছাড় নেই। যারা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আগের চেয়ে আরও বেশি সক্রিয় রয়েছে।”

স্থানীয় সচেতন মহল উপ-পরিচালক শিরিন আক্তারের নেতৃত্বে চলমান মাদকবিরোধী কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফরিদপুরকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপ-পরিচালক শিরিন আক্তারের কঠোর অবস্থান: ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ফিরোজ খান গ্রেফতার

আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬