ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় অপহরণের ২১ ঘণ্টা পর উদ্ধার সাংবাদিক টিটুল মোল্লা, হাসপাতালে ভর্তি উপ-পরিচালক শিরিন আক্তারের কঠোর অবস্থান: ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ফিরোজ খান গ্রেফতার কানাইপুরে ১১০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শরীফ মোল্লা গ্রেফতার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক  ফরিদপুরে ডিবির অভিযানে  ৫১ পিস ইয়াবাসহ আটক ১ কালুখালী বাজারে বিএসটিআইয়ের ডিজিটাল স্কেল যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু উদ্বোধন করলেন ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল

নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৪ জুন ২০২৬ তারিখে পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ফরিদপুরের দিকনির্দেশনায় এসআই মোঃ মোতাহার আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদপুর জেলার নগরকান্দা থানার গাংতালমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে গাংতালমা এলাকার বাসিন্দা মোঃ লোকমান শেখ (৬৮)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫০০ (পাঁচশত) গ্রাম।
গ্রেফতারকৃত লোকমান শেখ গাংতালমা গ্রামের মৃত ধীরাজুদ্দিন শেখের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে আরও জানা গেছে, মাদক নির্মূলে ফরিদপুর জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক 

আপডেট সময় : ০৮:৪৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬