ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকিবুল হাসান মিঠু,মধুখালী (প্রতিনিধি)ফরিদপুর।

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশির সময় প্রায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ও রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক রানা খান (২৬) ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা এবং লালন খানের ছেলে।

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। এ সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে যান।

তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেল চালক রানা খানকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত গাঁজাসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় জানান,আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬