ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক দৈনিক ফরিদপুর মহানগর বার্তা 

ফরিদপুরের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। সরকারের এই সিদ্ধান্তকে জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারক আদেশে ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নায়াব ইউসুফ আহমেদ এমপির নাম উল্লেখ করা হয়।
ফরিদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে জেনারেল হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। হাসপাতালের সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সংশ্লিষ্ট মহলের মতে, জনপ্রতিনিধি হিসেবে নায়াব ইউসুফ আহমেদের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা হাসপাতালের সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণ মানুষ এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে, চিকিৎসা ব্যবস্থাপনায় গতি আসবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
ফরিদপুরের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতায় নায়াব ইউসুফ আহমেদের এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি 

আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬