ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুর ইউনিয়নে চলছে ফুটবল বিতরণের ঝড় ফরিদপুরে ছাত্রাবাসে অভিযানে তিন সমকামী যুবক আটক নগরকান্দায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নগরকান্দায় স্বামীর নির্যাতন,নিপীড়নের শিকার সান্তনা রায় ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি  ফরিদপুরের গর্ব প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

নগরকান্দায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩৫০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নগরকান্দা থানাধীন তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থামিয়ে তল্লাশি করলে গাড়িটি থেকে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১)। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। মাদক নির্মূলে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬