ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুভ জন্মদিন ### শুভ জন্মদিন  চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে ব্যালট নং-৪৭ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে মেহেদী হাসান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত, আহত কয়েকজন বোয়ালমারীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার উচ্ছেদ অভিযানে সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে আগমন জামালপুর ইউনিয়নে চলছে ফুটবল বিতরণের ঝড় ফরিদপুরে ছাত্রাবাসে অভিযানে তিন সমকামী যুবক আটক নগরকান্দায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত, আহত কয়েকজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে করিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিরুল হোসেন গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা অন্তত ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সচিব মো. বিরুল হোসেনের মৃত্যু হয়।

মৃত বিরুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত, আহত কয়েকজন

আপডেট সময় : ০৮:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬