ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে ব্যালট নং-৪৭ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে মেহেদী হাসান
- আপডেট সময় : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম, ফরিদপুর:
আগামী ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর ডায়াবেটিক সমিতির (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে চলছে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়। এরই ধারাবাহিকতায় কার্যনির্বাহী সদস্য পদে ব্যালট নং-৪৭ নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তরুণ সমাজসেবক মোঃ মেহেদী হাসান।
নির্বাচনকে সামনে রেখে সমিতির সম্মানিত সদস্যদের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন তিনি। মেহেদী হাসান বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার সুযোগ করে দেবে। আপনাদের আস্থা ও সহযোগিতাই হবে আমার শক্তি।”
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেদী হাসানের পরিবার দীর্ঘদিন ধরেই সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি মরহুম ইলিয়াস মোল্লার সন্তান। মরহুম ইলিয়াস মোল্লা ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জননন্দিত শ্রমিকবান্ধব নেতা। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। আজও অনেক মানুষ শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনেক ভোটার মনে করছেন, বাবার আদর্শ ও সেবামূলক মনোভাবকে ধারণ করেই মেহেদী হাসান ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নির্বাচিত হলে সমিতির উন্নয়ন, সদস্যদের সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমর্থকরা।
মেহেদী হাসান সকল সদস্যের কাছে বিনয়ের সঙ্গে আহ্বান জানিয়ে বলেন, “সেবার স্বার্থে ব্যালট নং-৪৭ এ ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”
উল্লেখ্য, আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য ফরিদপুর ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মেহেদী হাসান। তাঁর প্রতীক ও পরিচিতি ব্যালট নং-৪৭।


















