ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুভ জন্মদিন ### শুভ জন্মদিন  চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে ব্যালট নং-৪৭ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে মেহেদী হাসান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত, আহত কয়েকজন বোয়ালমারীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার উচ্ছেদ অভিযানে সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে আগমন জামালপুর ইউনিয়নে চলছে ফুটবল বিতরণের ঝড় ফরিদপুরে ছাত্রাবাসে অভিযানে তিন সমকামী যুবক আটক নগরকান্দায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে আগমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে।

বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে আগমন

আপডেট সময় : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬