ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুর সদরে বিএসটিআইয়ের টাস্কফোর্স অভিযান, ৮ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

ফরিদপুর সদরে বিএসটিআইয়ের টাস্কফোর্স অভিযান, ৮ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮টি মামলায় মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পরিচালিত এ মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের নেতৃত্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থিত মেসার্স বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার-এর ফার্মেন্টেড মিল্ক (দই), বিস্কুট, ব্রেড ও চানাচুর পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভাঙ্গা রাস্তার মোড়ের টেস্টি ট্রিট নামীয় প্রতিষ্ঠানের ফাস্টফুড পণ্যে সঠিক লেবেল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আলীপুর গোরস্তান সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ডিলিং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের কারণে তাহসিন ফার্নিচার-কে ৪ হাজার, আল আকসা ফার্নিচার-কে ৫ হাজার, নিউ মডার্ন ফার্নিচার-কে ৫ হাজার, নাজিম এন্টারপ্রাইজ-কে ৪ হাজার, শান্ত আয়রন ফার্নিচার-কে ৭ হাজার এবং ফার্নিচার মেলা-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ন্যাশনাল ফার্নিচার ডিলিং লাইসেন্সের জন্য আবেদন করায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া হায়াত ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদরে বিএসটিআইয়ের টাস্কফোর্স অভিযান, ৮ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬