ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মহিলা শিক্ষীকা জয়া সাহা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র ছাত্রী দের নিয়ে একটি র‍্যালি বের করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় মাধব চন্দ্র দাস
বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে পরিচর্যা করে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, এ কর্মসূচি লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬