ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ভাঙ্গায় পারিবারিক দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত, স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে দাম্পত্য কলহকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে। ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়েছে। সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার বাসিন্দা এবং রফিক শেখের ছেলে। তিনি ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় দেড় মাস আগে স্ত্রী সুমাইয়া আক্তার (২২)-কে নিয়ে হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও অশান্তি চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রতিবেশীদের ভাষ্যমতে, রোববার রাতেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, সেই ঘটনার জের ধরে সোমবার ভোরে হানিফ ঘুমিয়ে থাকাকালে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গায় পারিবারিক দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত, স্ত্রী আটক

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬