ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার চরভদ্রাসনে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা শ্রমিক কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের সময় চার শ্রমিককে থানায় নিয়ে যাওয়ায় ফরিদপুর বাস টার্মিনালে কর্মবিরতি ফরিদপুরে ফিরোজা ডেইরি এগ্রো অ্যান্ড ফুডের উদ্যোগে পথশিশুদের মাঝে ভিলেজ মিল্ক বিতরণ বাখুন্ডা বাজারে নারী প্রতারক রওশনআরা নাছরীন মনির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী  ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ফরিদপুরে ১৬ মাসের শিশু চুরির অভিযোগ, শিশুকে ফিরে পেতে পরিবারের আকুতি ফরিদপুরে নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরের কিশোর নাঈম সেক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

চরভদ্রাসনে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স চরভদ্রাসন উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে আদর্শ স্কুল রোডের মারকাযুন নূর ইসলামিক স্টোর-এ মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
চরভদ্রাসন বাজারের তরুণ মিষ্টান্ন ভাণ্ডার-এ মোড়কবিহীন দই ও মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার-এ ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আদর্শ স্কুল রোডের ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সবচেয়ে বেশি জরিমানা করা হয় আধুনিক ফার্মা-কে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানকালে চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এর অভ্যন্তরীণ ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং খন্দকার গৌরব মুস্তাফা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।
বিএসটিআই ফরিদপুর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চরভদ্রাসনে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬