ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

বাখুন্ডা বাজারে নারী প্রতারক রওশনআরা নাছরীন মনির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাখুন্ডা বাজারে সোমবার (৭ জুলাই) রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রওশনআরা নাছরীন মনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তাদের অভিযোগ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় ব্যক্তিদের কাছ থেকে কৌশলে ব্ল্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পরে তা অপব্যবহার করা হয়। এ ধরনের কাগজপত্রের ভিত্তিতে মামলা-মোকদ্দমা করে মানুষকে হয়রানি এবং সুদের কারবার পরিচালনার অভিযোগও তোলেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, নিজেকে কখনো আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া এবং ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে ব্ল্যাকমেইল ও আর্থিক সুবিধা আদায়ের মতো ঘটনাও ঘটেছে বলে তাঁদের দাবি। এছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাখুন্ডা বাজারে নারী প্রতারক রওশনআরা নাছরীন মনির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী 

আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬