ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর থেকে শিমুল তালুকদার

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঋণের বোঝা ও পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সরোজিৎ সাহা (৩৮)। তিনি ওই গ্রামের মধুসূদন সাহার ছেলে। সরোজিৎ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ব্যবসায়িক কারণে বড় অঙ্কের টাকা দেনাগ্রস্ত ছিলেন সরোজিৎ। এ নিয়ে সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত। আজ মঙ্গলবার সকালেও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এর পর স্বজনরা দুপুর ১ টার দিকে বাথরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ছোট ভাই রাজু সাহা। তিনি বলেন,

“বাজারে ভাইয়ের অনেক দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারদের চাপ আর ঋণের কারণে সংসারে সবসময় অশান্তি চলতো। ভাবির সাথেও এই নিয়ে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু ভাই যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তা ভাবতেও পারিনি।”

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ

আপডেট সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬