ফরিদপুরে পানিতে ডুবে এক তরূনীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

শামীম হোসেন, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় পানিতে ডুবে সাথী সরকার(১৬) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।সে ওই এলাকার প্রশান্ত সরকারের (কালা) মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাথী সরকার মৃগী রোগে (Epilepsy) আক্রান্ত ছিলো। মঙ্গলবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। মৃগী রোগে (Epilepsy) আক্রান্ত থাকায় খিঁচুনির কারণে আর উঠতে না পেরে পানিতে ডুবে যায়। তারপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অনেক সময় খোঁজাখুৃঁজির পরে সাথী সরকারের মরদেহের সন্ধান মিলে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, স্থানীয় চেয়ারম্যানের ছোট ভাই দেলোয়ার মোল্যা । তিনি বলেন, ওই তরুনী দীর্ঘদিন ধরে মৃগী রোগে (Epilepsy) ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।



















