ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পরিচালনায় মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে মোট ৩টি মামলায় ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে কানাইপুরের তেতুলতলার মৃগী বাজার এলাকার বিসমিল্লাহ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, ব্রেড, কেক ও ডেকোরেটেড কেক উৎপাদন, খাদ্যে কাপড়ের রঙ ব্যবহার, মোড়কে অগ্রিম উৎপাদন তারিখ উল্লেখ, যথাযথ ল্যাব বিশ্লেষণ ছাড়াই পুষ্টি তথ্য প্রদর্শন এবং নিম্নমানের লবণ ও পোকাযুক্ত মোরব্বা ব্যবহারের অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নষ্ট মোরব্বা, কাপড়ের রঙ, অবৈধ মোড়কসহ বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া কানাইপুর কলেজ রোডের মায়ের দোয়া ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারিকে সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেডে বিএসটিআইর লোগো ব্যবহারের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে পাওয়া পচা ডিমের খোসা এবং ওই ডিম দিয়ে প্রস্তুতকৃত বিস্কুট ও ব্রেডের খামির জব্দ করে ধ্বংস করা হয়।
অপরদিকে, মুসলিম ফুড নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং অননুমোদিত বিভিন্ন রাসায়নিক ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬