ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫ জন
- আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙ্গা-খুলনা মহাসড়কে উল্টে যাওয়া একটি ডিমবাহী পিকআপ উদ্ধারে যাওয়া লোকদের উপর যাত্রীবাহী বাস তুলে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।”
শনিবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম উত্তোলন করতে যায়। তখন দ্রুতগতিতে ছুটে আসা নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে অনেকে হতাহত হন।”
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেস বাসটিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।”
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলালুদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমরা পাঁচজনের লাশ উদ্ধার করতে পেরেছি। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।”



















