ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬