ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ফরিদপুর প্রতিনিধি:

দীর্ঘদিন যাবৎ আইনি লড়াই চালিয়ে আদালতের ডিক্রি বা রায় পাওয়ার পরেও নিজের পৈতৃক জমির দখল বুঝে পাচ্ছেন না ফরিদপুরের মস্তফা মল্লিক। নানীর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি উদ্ধার করতে প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
​আমাদের সিনিয়র রিপোর্টার শিমুল তালুকদার-এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট:
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার হাবেলি দয়ারামপুর গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র মো. মস্তফা মল্লিক নানীর ওয়ারিশ সূত্রে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর মৌজার আর এস ২৩৬ নং খতিয়ানের ২৪৫ এবং ২৪৬ নং দাগের ২৩ শতাংশ জমির মালিক হন। তবে ওই জমিটি বেআইনিভাবে কুঞ্জনগর গ্রামের আনোয়ার মুন্সী নিজের নামে বি এস রেকর্ড করিয়ে নেন। শুধু তাই নয়, আনোয়ার মুন্সী সেখান থেকে ১১ শতাংশ জমি একই গ্রামের ইছাহাক মুন্সীর ছেলে রিপন মুন্সীর কাছে বিক্রিও করে দেন। বর্তমানে রিপন মুন্সী জোরপূর্বক ওই জমিতে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
​পরবর্তীতে নিজের বৈধ জমি ও দখল ফিরে পেতে মস্তফা মল্লিক (মুন্সী) ভাঙ্গা মুন্সেফ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী ও প্রমাণাদি যাচাই-বাছাই শেষে মস্তফা মুন্সীর পক্ষে রায় প্রদান করেন।
​”আদালতের সুস্পষ্ট রায় আমার পক্ষে থাকার পরেও আমি আজ নিজের জমিতে যেতে পারছি না। প্রতিপক্ষরা আদালতের আদেশ তোয়াক্কা না করে উল্টো সেখানে পাকা ভবন নির্মাণ করছে।”
— মো. মস্তফা মল্লিক
​আদালতের রায় পাওয়ার পরও দখল বুঝে না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশায় ভুগছেন মস্তফা ও তার পরিবার। আইনি রায় বাস্তবায়নে এবং নিজের জমি ফিরে পেতে বর্তমানে ফরিদপুর জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬