ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ সদরপুরে জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যের আহ্বান ঈহান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত, পুলিশ সুপারের দিকনির্দেশনা

ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জমি মাপজোককে কেন্দ্র করে এক সাংবাদিকের পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে একই পরিবারের অন্তত পাঁচজনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ মাহাবুব মিয়া গালিব। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল প্রায় ৯টার দিকে তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমি মাপজোকের বিষয়ে স্থানীয়দের উপস্থিত থাকার অনুরোধ জানাতে গেলে মোহাম্মদ ইউসুফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে এবং মাথায় গুরুতর আঘাত করে।

পিতাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছোট ছেলে মো. মাফিকের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একই সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক মোহাম্মদ মাহাবুব মিয়া গালিব বাধা দিতে গেলে তাকেও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, তার হাত-পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।

এছাড়া ইউসুফ মিয়ার স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে ঋতুকেও মারধর করে আহত করা হয়েছে বলে পরিবারের দাবি।

অভিযোগে দালাল মাজেদ মিয়া (পিতা: নুরুজ্জামান), হাসেম মিয়া (পিতা: নুরুজ্জামান), সাব্বির মিয়া (পিতা: মাজেদ মিয়া), নাজিম মিয়া (পিতা: মাজেদ মিয়া) এবং কালাম মিয়া (পিতা: নুরুজ্জামান)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের অভিযোগ রয়েছে। নিজেদের বৈধ সম্পত্তি বুঝে নিতে এবং জমি সঠিকভাবে মাপজোকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গ্রামবাসীর সহযোগিতা চাওয়ায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় বলে তাদের দাবি।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, একজন কর্মরত সাংবাদিকের পরিবারও যদি এভাবে প্রকাশ্যে হামলার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬