সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় কৃষি অফিসের আয়োজনে নজিপুর ইউনিয়নের বেংডোম ব্লকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি কৃষকের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান,নজিপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মো.আব্দুল লতিফ,উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি প্রমুখ।


















