পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান
- আপডেট সময় : ০৫:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও গন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”
শনিবার (১৮ জুলাই) বিকালে পৌরসভার অডিটিরিয়ামে শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি এ মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।”
শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আজমল হোসেন সেলিম এর সঞ্চালনায় এবং বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের সংসদ সদস্য মাদারীপুর-১, ২ ফরিদপুর -১ আসন (দায়িত্বপ্রাপ্ত) জনাবা হেলেন জেরিন খান তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি, মানবপাচার কারি সে যেই হোক। তাকে আইনের আওতায় আনা হবে। আপনাদের পাশে আছি এবং থাকবো । প্রধান বক্তা: হিসেবে উপস্থিত ছিলেন জামিলুর রহমান মিঠু যুগ্ম আহ্বায়ক মাদারীপুর জেলা বিএনপি, তিনি নেতা কর্মীদের উদ্দেশে বলেন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে স্থান এবং মুল্যায়ন করতে হবে। বিএনপি’র আদর্শ কে যারা বুকে ধারণ করে তাদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। শিবচর পৌরসভা বিএনপি’র পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের মাদারীপুর-১,২ এবং ফরিদপুর-১ আসন (দায়িত্বপ্রাপ্ত) সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা,পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য-বাশার সিদ্দিকী, মোঃ হান্নান মিয়া,বাকাউল করিম খান,পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাসান আব্দুল্লাহ,উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার,বহেরাতলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,যুবদলের নেতা সজীব খান,জাসাসের উপজেলা নেতা টিটন মিয়া, ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান ,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন মিলন হাওলাদারসহ অংঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















