ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গতকাল রোববার সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ফরিদপুর সদর আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় তিনি সদর আসনের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পরিবার যদি নিজেদের বাড়ির আঙিনা বা খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সবুজায়নের লক্ষ্য অর্জন অনেক সহজ হবে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬