ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩ দুদকের ইনভেন্টরি শুরু: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট-টাই ও মূল্যবান সামগ্রী জুলাই বিপ্লবের দুই বছর: শিবচরে হৃদয়ের পরিবারে শুধুই শূন্যতা ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ দীর্ঘ ১৭ বছর পর মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম  ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে শিরোপা সাদা দলের

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর, রাজৈর,কালকিনিহহ তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ খুশি এলাকাবাসী।অগ্রধিকার ভিত্তিতে উন্নীতকরণে প্রজ্ঞাপন জারি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্তমানে ১০০ শয্যার ভবন থাকা সত্বেও নানান সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ নাগরিক। শিবচর উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এলাকায় প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট ও ব্যবস্থাপনা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে হাসপাতালটি।

১০০ শয্যার আধুনিক ভবন, লিফট, আইসিইউ কক্ষ ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও পর্যাপ্ত ডাক্তার, নার্স ও টেকনিক্যাল স্টাফ না থাকায় হাসপাতালটি কার্যত অর্ধেকেরও কম সক্ষমতায় চলছে। রোগীর চাপ বাড়লেও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি অনিয়মিত।

গাইনি ও সার্জারি বিশেষজ্ঞের অভাবে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ রয়েছে। ফলে জরুরি রোগীদের জেলা সদর বা ঢাকায় পাঠাতে বাধ্য হচ্ছেন স্বজনরা। আইসিইউ কক্ষও দীর্ঘদিন ধরে অচল।পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত দুরবস্থাও প্রকট। ভবনের কিছু অংশে ফাটল, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, নাজুক টয়লেট ব্যবস্থা এবং পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতির কারণে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।দুটি লিফট প্রায়ই অচল থাকায় রোগী ওঠানামায় ভোগান্তি দেখা দেয়। ট্রলির অভাবে অনেক সময় রোগীদের কাঁধে করে বা ভ্যানে তোলা হচ্ছে।

সূত্রে জানা গেছে, একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য। অনুমোদিত ১০ জন জুনিয়র কনসালট্যান্টের মধ্যে ৭ জন এবং ৪১ জন চিকিৎসকের বিপরীতে ২৬ জন কর্মরত আছেন। নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ বিভিন্ন পদেও ঘাটতি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী

আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬