ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের ছাদের ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলমান বিদ্যুৎ সংযোগের একটি প্রধান তার হঠাৎ ছিঁড়ে ঘরের টিনের ছাদের ওপর পড়ে। এতে মুহূর্তেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। সে সময় ঘরের ভেতরে থাকা চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বর (৩০)-কে মৃত ঘোষণা করেন। আহত শেখ ওবাইদুর (৪০), মিঠু মাতুব্বর (৩৫) এবং হেনা আক্তার (২৫)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে সদরপুর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল সংযোগ থেকে জিআই (GI) তার ব্যবহার করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদরপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় একজনের প্রাণহানি ও তিনজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় পূর্ব শৌলডুবি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও অবৈধ সংযোগের বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩

আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬