ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

ব্যুরো চীফ

স্বপ্নের দেশ ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনেককে সড়কে গড়াগড়ি খেয়ে কান্নায় ভেঙে পড়ে কয়েকজন নারীসহ ভুক্তভোগীদের স্বজনরা অভিযোগ করেন, টাকা ফেরত না পেলে তারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ বেপারী (ওরফে মহা বেপারী)-এর ছেলে মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। এতে কয়েক শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা।

অভিযুক্ত মুরাদ বেপারীর বাড়ীতে গিয়ে ভুক্তভোগীরা টাকা চাইতে গেলে তাদের নামে থানায় মিথ্যা মামলা করে এবং ভয়ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া গেছে।

মানববন্ধন ও বিক্ষোভের একপর্যায়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে আটকে পড়া যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে তারা অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ” বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ বেপারীর বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

অভিযুক্ত মুরাদ বেপারী পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাকে বার বার ফোন দিলেও তিনি ধরেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন 

আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬