ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার রঘনন্দপুর গ্রামের হাবিব শেখের ক্রয়কৃত ও বৈধ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মোঃ সোবান মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা-মোকদ্দমার মাধ্যমে হাবিব শেখ ও তার পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন।

জানা যায়, এর আগে মোঃ সোবান মোল্লা বাদী হয়ে জরিনা বেগমসহ অন্যদের বিরুদ্ধে ফরিদপুর সহকারী জজ আদালতে মামলা করেন যার মামলা নং-২৭৫/১৯। পরবর্তীতে ৩১ আগস্ট ২০২১ তারিখে আদালত কর্তৃক আদেশ করেন আদেশ নং-৮৯ এর মাধ্যমে মামলার রায় বাদীর বিপক্ষে যায়।

অভিযোগ রয়েছে, একই সম্পত্তি নিয়ে পুনরায় ২১ জুলাই ২০২৬ তারিখে ফরিদপুর সিনিয়র জজ আদালতে আবারো একটি মামলা করেন মামলা নং-৪৪৫/২৬ আর এই মামলাটি দায়ের করেন সোবান শেখের আপন চাচাতো ভাই মোঃ ওয়াহিদুজ্জামান।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিষয়টি মীমাংসার লক্ষ্যে ২৫ জুলাই ২০২৬ তারিখে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশের আয়োজন করা হলেও ওয়াহিদুজ্জামান সেখানে উপস্থিত হননি। পরে সালিশের উপস্থিত ময়মুরবী জনেরা চলে যাওয়ার সময় তিনি একটি মামলার কাগজ পত্র দেখান।

এদিকে, জরিনা গং-এর দাবি, একই বিষয় নিয়ে বারবার মামলা করে তাদের অযথা হয়রানি করা হচ্ছে। তারা এ ধরনের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট আদালত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং

আপডেট সময় : ০৯:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬