পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার
- আপডেট সময় : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলামম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনে পৌঁছালে সার্কেল অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
এ সময় দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল জনাব মোঃ শরিফুল ইসলামসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।










