ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর:

ফরিদপুর শহরের ব্যস্ততম ভাঙ্গা রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং বাগাট খোষ মিষ্টান্ন ভান্ডার সংলগ্ন সড়কের দুই পাশে ব্যাটারিচালিত অটোরিকশা অপরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এ অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচলের জন্য রাস্তা সংকুচিত হয়ে পড়ে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

এদিকে ভাঙ্গা রাস্তার উত্তর পাশে অবস্থিত সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই যানজটের কারণে দুর্ভোগে পড়ছে। বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের নিরাপদে সড়ক পারাপারেও ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ।

পথচারীরা জানান, ট্রাফিক পুলিশ বক্সের সামনেই এভাবে অটোরিকশা দাঁড়িয়ে থাকলেও অনেক সময় কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। নিয়মিত তদারকি এবং অবৈধভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা সরিয়ে দিলে যানজট অনেকাংশে কমে আসবে বলে তাদের দাবি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া সড়কের ওপর অটোরিকশা দাঁড় করানো বন্ধ করতে হবে। পাশাপাশি ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন হলে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

ভুক্তভোগী এলাকাবাসী ও যাত্রীসাধারণ দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন ও ট্রাফিক বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

আপডেট সময় : ০৫:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬