ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

ব্যুরো চীফ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকালে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল বলেন, আমাদের ডাঙ্গী ইউনিয়নের মধ্যে বিলগোবিন্দ পুর, কৃষ্ণনগর, মশাউজান গ্রাম তিনটি শান্তিপ্রিয় গ্রাম হিসেবে পরিচিত কিন্তু বর্তমানে এই তিনটি গ্রামে মাদকের জন্য বিখ্যাত হয়ে গেছে বিশেষ করে বিলগোবিন্দ পুর গ্রামটি মাদকের অভয়াশ্রমে পরিনত হয়েছে কিছু মাদকসেবী,বিক্রেতা এবং যারা মাদক সরবরাহ করে তাদেরকে মাদক সেবন, বিক্রি করা বন্ধ করতে বললে তারা বলে আমরা নিজেদের টাকায় মদক ব্যবসা করি এবং খাই কারো টাকায় আমরা চলি না।

তিনি আরও বলেন গত ২৫ জুলাই সন্ধ্যায় মাদক কারবারী এবং গ্রামের সাধারণ জনগণের সাথে কথা কাটাকাটি হলে কয়েকজন মাদকসেবীদের মারপিট করে সেখানে এক মাদক সেবী আমাকে মারামারির সাথে জড়িত থাকার কথা বলেছে, কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না।

তাই আমরা মাদক মুক্ত সমাজ গড়তে সর্বসাধারণের সহযোগিতা কামমা করছি পাশাপাশি আমাদের এলকার চিন্হিত মাদক সেবী, বিক্রেতা,এবং সরবরাহ কারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সহযোগীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত 

আপডেট সময় : ০২:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬