ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার,ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার ছয়টি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও গুণগত মান যাচাইয়ে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর।
সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বিএসটিআইর সঙ্গে পদ্মা অয়েল লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি এবং যমুনা অয়েল লিমিটেডের খুলনা ডিপোর প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানের আওতায় সদর উপজেলার জোবাইদা ফিলিং স্টেশন, ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, মিনিবাস ফিলিং স্টেশন, ইউনাইটেড ফিলিং স্টেশন এবং তানিয়া ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
পরিদর্শনে প্রতিটি প্রতিষ্ঠানের ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহকারী ডিসপেনসিং ইউনিটে নির্ধারিত পরিমাণ জ্বালানি সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে বলে নিশ্চিত হয় বিএসটিআই। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি জ্বালানির গুণগত মান পরীক্ষার উদ্দেশ্যে বিভিন্ন স্টেশন থেকে পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করা হয়।
অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি নজরে আসে। এ অবস্থায় সংশ্লিষ্ট মালিকপক্ষকে দ্রুত ক্যালিব্রেশন নবায়নের নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভবিষ্যতেও পরিমাপের নির্ভুলতা বজায় থাকে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং মান নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও সার্ভিল্যান্স কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক

আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬