ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার 

ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ এমার হক, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬