ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁ সদর থানার অভিযানে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা ‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক

‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎শাখাওয়াত হোসেন মোল্লা

‎মাদারীপুর প্রতিনিধি

‎বিস্ফোরণের তীব্রতায় ঘরের টিনের চাল উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের পলাশ খানের পরিত্যক্ত বাড়িতে কয়েকটি হাতবোমা রাখা ছিল। রাত ১০ টার দিকে সেখানে রাখা হাতবোমায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের টিনের চাল উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘পলাশ খানের বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

‎উল্লেখ্য, গত দুই মাস আগে স্থানীয় আধিপত্য নিয়ে ঝিকরহাটি এলাকায় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় মামলা চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬