শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর জেলা প্রতিনিধি
শিবচরে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।”
শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ ব্যাপারীর কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।”
গ্রেফতারকৃতরা হলেন-শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ বেপারি কান্দি গ্রামের মৃত্যু মোসলেম খাঁর ছেলে মোঃ আজাহার খাঁ (৪৫), জাহাঙ্গীর ফরাজীর ছেলে মোঃ নিজাম ফরাজী (৩০) এবং শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের হিরুন চৌকিদারের ছেলে মোস্তফা চৌকিদার (২৪)।”
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানাধীন কাঁঠাল বাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ বেপারী কান্দি এলাকায় দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
মাদারীপুর জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।”




















