হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত
- আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে হাতীর ধাক্কায় অটোরিশা উল্টে গিয়ে ১০ মাস বয়োসি এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পার্সবর্তি ভাঙ্গা থানার আলগি ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার কন্যা।
প্রতক্ষ্য দর্শি সুত্রে জানা গেছে ২৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার আটরশি এলাকায় এক ব্যাক্তি হাতী দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা উঠাচ্ছিল।
এসময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা হাতির সাথে ধাক্কা লেগে উল্টে গেলে গাড়িতে থাকা ১০ মাস বয়োসি শিশু চাপা পড়ে। শিশুটিকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে আনা হয়। অবস্থা খারাপ হওয়ায় শিশুটিকে ফরিদপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ সময় শত শত উত্তেজিত জনতা হাতী সহ মাহুত (হাতী চালক) কে আটক করে। পড়ে সদরপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে হাতীর চালক বকুল মিয়া কে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার সেকেন্ড অফিসার এস আই মোখলেচুর বলেন
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।



















