ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংসের অভিযানে হামলার অভিযোগ: তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নওগাঁ সদর থানার অভিযানে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা ‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংসের অভিযানে হামলার অভিযোগ: তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

দেশীয় প্রজাতির মাছ, পোনা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বালাশিয়া এলাকায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

অভিযানে নদী ও জলাশয়ে ব্যবহৃত মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় ২১০ থেকে ২২০টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ছয় থেকে সাত লাখ টাকা বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তবে জাল ধ্বংসের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একদল জেলে লাঠিসোটা নিয়ে অভিযান পরিচালনাকারীদের ওপর হামলা চালায়। এতে অভিযানে অংশ নেওয়া কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান মুঠোফোনে অভিযানের বিষয়টি এবং পরবর্তীতে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হামলার ঘটনায় কতজন আহত হয়েছেন, কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ আটকে ফেলে, যার ফলে নদী-নালা ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ ও জলজ বাস্তুসংস্থান রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি হামলার অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংসের অভিযানে হামলার অভিযোগ: তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬