ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার আড়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে রামনারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মজিবুল ইসলাম (৩১)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।









