ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় শিবচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শিবচর থানা এলাকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই মুহিদ মোরশেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবচর থানা এলাকার ডি.সি রোড সংলগ্ন পশু হাসপাতালের সন্নিকটে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদক ব্যবসায়ী।

এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৩ কেজি গাঁজা উদ্ধার সহ ০২ (দুই) জন নারী গ্রেফতার হয় এবং অপর ০২(দুই) জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ১। আনু বেগম (৬০), স্বামী-জালাল কাজী ও ২। জান্নাত আক্তার (৩৫), স্বামী: খোকন বেপারী এরা দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। এছাড়া পালিয়ে যাওয়া ১। জালাল কাজী (৬০), পিতা: মৃত মমিন উদ্দিন কাজী, ও ২। খোকন বেপারী (৪০), পিতা: মৃত খালেক বেপারী এ দু’জনও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।  

আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬