ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন

টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ার তুহিন, সদর উপজেলা প্রতিনিধি

ফরিদপুর পৌরসভার টেপাখোলা গরুর হাট সংলগ্ন দীর্ঘদিনের আবর্জনায় ভরে থাকা ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক করে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা ও পলি অপসারণে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ধরে ড্রেনটি আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিত।

পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের দুর্ভোগ লাঘব এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ হবে।

স্থানীয়রা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬