পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম,
স্টাফ রিপোর্টার (নওগাঁ):
নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) জাতীয় আদিবাসী পরিষদ, পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান জোহা।
জাতীয় আদিবাসী পরিষদ, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ ওরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, ভূমির অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আদিবাসীদের অধিকার, মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাথিয়াস হেমরম।



















